চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা ও এর ব্যবহার পদ্ধতি

চুলের যত্নে অ্যালোভেরার ব্যবহার ও উপকারিতা অতুলনীয়। এক গবেষণায় দেখা গেছে, অ্যালোভেরায় অন্তত ৭৫ ধরনের অতি প্রয়োজনীয় উপাদান রয়েছে যা চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে। অ্যালোভেরায় প্রবাহবিরোধী উপাদান যেমন ব্রাডিকাইনেস নামক এক ধরনের এনজাইম থাকে। এছাড়াও অ্যালোভেরায় অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় স্ক্যাল্পের খুশকি জনিত সমস্যা, চুলকানি, ফুসকুড়ি সমাধানেও অনেক কার্যকরী। অ্যালোভেরায় প্রোটিওলাইটিক এনজাইম থাকে যা ক্ষতিগ্রস্থ্য টিস্যু মেরামত করে। আমাদের পরবর্তী ব্লগে থাকছে চুলের যত্নে কলার উপকারিতা ও ব্যবহার পদ্ধতি। আসুন তাহলে জেনে নেই চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা কি কি এবং এর ব্যবহারের বিভিন্ন পদ্ধতি।

চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা 
  • খুশকি দূর করে 
  • চুলের আগা ফাটা রোধ করে
  • চুলের ঝড়ে পড়া বন্ধ করে
  • চুলের রুক্ষতা দূর করে
  • চুলকে দ্রুত বৃদ্ধি করে
  • চুল সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে 
  • চুলের আদ্রতা ধরে রাখে 
  • চুল শুষ্ক হওয়া রোধ করে
  • চুলের অতিরিক্ত তৈলাক্তভাব দূর করে 
  • প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে
  • চুলকে কোমল ও মসৃণ করে তোলে

চুলের যত্নে অ্যালোভেরার ব্যবহার পদ্ধতি

খুশকি দূর করতে
      একটি পাত্রে ২-৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এর সাথে ২ টেবিল চামচ নারকেল তেল ও ২ টেবিল চামচ লেবুর রস নিয়ে ভালোভাবে সবগুলো উপাদান একসাথে মিক্স করতে হবে। এরপর মিশ্রণটি মাথার ত্বক ও চুলে ভালো করে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখতে হবে এবং ৩০-৪০ মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত ২ দিন এটি ব্যবহার করুন। 

                                            অ্যালোভেরা
                                                                        অ্যালোভেরা

     অ্যালোভেরা জেলঃ অ্যালোভেরা কেটে কিছুক্ষণ উঁচু স্থান থেকে ঝুলিয়ে রাখতে হবে যেন কাটা অংশ থেকে নির্গত আঠালো পদার্থ (রেজিন) বের হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষার পর ছুরি দিয়ে দুই পাশের এবং উপরের সবুজ অংশ তুলে ফেলতে হবে। তারপর ব্লেন্ডারে নির্যাস নিয়ে তার সাথে ভিটামিন ই বা অ্যাসেনশিয়াল অয়েল এর (লেভেন্ডার, টি-ট্রি, নিম ইত্যাদি) কয়েক ফোঁটা মিক্স করে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে। মিশ্রণটি ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করা যায়। অ্যালোভেরা জেল সরাসরি বাজার থেকেও কিনতে পাওয়া যায়।

চুলের আগা ফাটা রোধ করতে
       ২-৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এর সাথে ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ সূর্যমুখী তেল নিন। এখন উপাদানগুলোকে একসাথে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে ভালোভাবে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। ৩০-৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করুন। 


চুল পড়া বন্ধ করতে
     একটি পাত্রে ২ টেবিল চামচ টক দই এবং ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এখন এই দুটি উপাদান একসাথে ভালোভাবে মিক্স করে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বক ও চুলে লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করতে হবে। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এবং পরে কন্ডিশনার ব্যবহার করুন। এটি সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন।  

টক দই
টক দই

চুল দ্রুত বৃদ্ধি করতে
              একটি পাত্রে ২-৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এর সাথে ১-২ টেবিল চামচ ক্যাস্টার অয়েল এবং ১টি ডিম নিয়ে ভালোভাবে মিক্স করে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। ২০-৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে অন্তত ১ বার ব্যবহার করুন।  


চুলের রুক্ষতা দূর করতে 
              একটি পাত্রে ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ নারকেল তেল এবং ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এবার উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ৩০-৪৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করুন। 

অ্যালোভেরা
অ্যালোভেরা

চুল সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল করতে
        প্রথমে ১টি ডিম নিন। ডিমটি ভেঙ্গে সাদা অংশ আলাদা করে একটি পাত্রে রাখুন। এবার এর সাথে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। উপাদান দুটি একসাথে ভালোভাবে মিক্স করুন। মিক্স করা হয়ে গেলে এটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। এরপর ২০-৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করুন। 

ডিম
ডিম

চুলের আদ্রতা ধরে রাখতে
        একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ আমলকির রস ও ১ টেবিল চামচ লেবুর রস নিন। উপাদান তিনটি ভালোভাবে মিক্স করে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বক ও চুলে ৫-১০ মিনিট ভালোভাবে ম্যাসাজ করে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১-২ দিন ব্যবহার করুন। 


চুলের অতিরিক্ত তৈলাক্তভাব দূর করতে
         একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, কয়েক ফোঁটা লেবুর রস ও ৩ ফোঁটা টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল নিন। উপাদানগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিন। এবার মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে আলতোভাবে ৫ মিনিট পর্যন্ত ম্যাসাজ করুন। এরপর ২০-৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করুন। 

অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল

চুলকে কোমল ও মসৃণ করতে
      একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এর সাথে পরিমাণমতো নারকেল তেল, ক্যাস্টার অয়েল অথবা মধু নিয়ে একসাথে মিক্স করে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে সারারাত রেখে দিন। পরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এটি ১-২ দিন ব্যবহার করুন। 
          
আমাদের নিয়মিত ব্লগ পোষ্টগুলো আপনাদের নিত্যদিনের চুলের যত্নে কার্যকরী ভূমিকা রেখে চলেছে আশা করি। আপনাদের চুলের যত্নের কোনও জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন। আমাদের আগের পোষ্টগুলো ঘুরে আসার অনুরোধ রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা। আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে আপনাদের প্রাকৃতিক উপায়ে চুলের যত্নের চাহিদা পূরণের উপায় বাতলে দেয়া। আমাদের ব্লগের পোষ্ট থেকে পছন্দসই যেকোনো একটা পথ্য বেছে নিয়ে চুলের যত্নে আজই নেমে পড়ুন। ফলাফল জানার অপেক্ষায় রইলাম আমরা সাঞ্জু-তাঞ্জু।                                                           

                                                                       ©Sanzu-Tanzu 
          এই ব্লগ, ব্লগ পোস্ট বা ব্লগের কোন অংশ কপি, অনুলিপি অথবা পুনঃব্যবহার নিষিদ্ধ।
        

Comments

Popular posts from this blog

চুলের যত্নে মেথির ব্যবহার ও উপকারিতা