চুলের যত্নে মেথির ব্যবহার ও উপকারিতা
চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজাতে মেথি ব্যবহারের কোনো তুলনা নেই। মেথিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, নিকোটিনিক এসিড এবং লেসিথিন; যা আমাদের চুলে পুষ্টি যোগায়, চুলকে মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের আগের পোষ্টে আমরা দেখিয়েছি মেহেদির ব্যবহার কিভাবে চুলে পরিবর্তন আনে। আসুন তাহলে শুরু করি মেথির আলোচনা। 
চুলকে ঝলমল করতে
মেথি ব্যবহারের উপকারিতা
- মেথির ব্যবহার চুলকে ঘন করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।
- চুলকে খুশকিমুক্ত করে।
- চুলকে করে তোলে ঝলমলে।
- চুলের অকালপক্বতা রোধ করে।
- আগা ফাটা রোধ করে।
- চুলকে করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত।
- চুল কালো করে।
- চুল চকচকে ও মসৃণ করে।
- ময়েশ্চারাইজার ও কন্ডিশনার এর কাজ করে।
- রুক্ষতা দূর করে চুলকে কোমল করে তোলে।
- চুল পড়া কমায় ও চুল ভেঙ্গে যাওয়া রোধ করে।
চুল পড়া কমাতে ও চুল ভেঙ্গে যাওয়া রোধ কমাতে
১ টেবিল চামচ মেথির সাথে ১ কাপ নারকেল তেল নিন। এবার একটি কাঁচের জারে নারকেল তেলের সাথে মেথি দিয়ে ঢাকনা টাইট করে রাখুন। যেখানে সূর্যের আলো পৌঁছায় না এমন শুকনো ও ঠাণ্ডা জায়গায় রাখুন। এভাবে ৩ সপ্তাহ রেখে দিন। তারপর তেলটি ছেঁকে নিয়ে মাথায় ম্যাসেজ করুন। এটি চুল পড়া কমায়,চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুল ভেঙ্গে যাওয়া রোধ করে।
চুলকে খুশকিমুক্ত করতে
২-৩ টেবিল চামচ মেথি ১ কাপ পানিতে ১০-১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এই মেথি ও পানি ব্লেন্ড করে সাথে ২-৩ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি মাথায় ভালো করে লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। যদি অতিরিক্ত খুশকি হয় তাহলে সপ্তাহে অন্তত ১ বার হলেও প্যাকটি ব্যবহার করুন।
চুল ঘন করতে ও নতুন চুল গজাতে সাহায্য করে
২-৩ টেবিল চামচ মেথি ১ কাপ পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। এবার এই পানির সাথে মেথি ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। তৈরি পেস্টের সাথে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। প্যাকটি মাথায় ভালো করে লাগিয়ে নিয়ে ১ ঘণ্টা রেখে অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুল কালো করতে
২ চামচ মেথি পানিতে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। এবার কয়েকটি কারিপাতা পানিতে সিদ্ধ করে নিন। এরপর মেথি ও সিদ্ধ করা কারিপাতা ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
বারসুঙ্গা গাছের পাতা - কারিপাতা
১ কাপ গরম পানিতে ২ টেবিল চামচ মেথি দিয়ে ফুটিয়ে নিয়ে সেটাকে সারারাত রেখে দিন। এবার ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এবার প্যাকটি চুলের গোড়া থেকে আগায় ভালোভাবে লাগিয়ে অন্তত ৩০মিনিট রেখে অল্প পরিমানে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের অকালপক্কতা রোধ করতে
২ চামচ মেথি পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। এবার এর সাথে কয়েকটি শুকনো আমলকি দিয়ে ব্লেন্ড করে এই প্যাকটি চুলে ভালো করে লাগিয়ে নিন। এরপর ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের অকালপক্কতা রোধে অত্যন্ত কার্যকরী।
চুল চকচকে ও মসৃণ করতে
২-৩ চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করুন। পেস্টের সাথে ১ চা চামচ মধু, ১চা চামচ বাদাম তেল এবং অর্ধেকটা লেবুর রস মিশিয়ে নিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি মাথার ত্বকে এবং চুলে ভালো করে লাগান। এরপর ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২ বার এই প্যাকটি ব্যবহার করুন।
ময়েশ্চারাইজার ও কন্ডিশনার হিসাবে কাজ করে
৪ টেবিল চামচ মেথি ২ কাপ পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে মেথি ভেজানো পানি ছেঁকে নিন। শ্যাম্পু করার পর ছেঁকে রাখা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এইভাবে ব্যবহার করলে এটি চুলে ময়েশ্চারাইজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে।
চুলের যত্নে প্রাকৃতিক উপাদান বরাবরই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন। মেথি প্রাপ্তি কিছুটা কষ্টসাধ্য হলেও এটি ব্যবহারে প্রাপ্ত ফলাফল অত্যন্ত চমকপ্রদ।
আমাদের পরবর্তী ব্লগ আসছে চুলের যত্নে জবা ফুলের উপকারিতা ও এর ব্যবহার নিয়ে। আপনাদের সুচিন্তিত মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।
©Sanzu-Tanzu
এই ব্লগ, ব্লগ পোস্ট বা ব্লগের কোন অংশ কপি, অনুলিপি অথবা পুনঃব্যবহার নিষিদ্ধ।
Comments
Post a Comment