চুলের যত্নে জবা ফুলের ব্যবহার
চুলের যত্নে আদিকাল থেকেই প্রাকৃতিক উপাদানের কদর অনেক। আমাদের এই ব্লগের উদ্দেশ্যই হলো প্রাকৃতিক উপাদান নির্ভর চুলের যত্ন নিয়ে আলোচনা করা। আমাদের আগের ব্লগ পোস্টগুলিতে আমরা দেখিয়েছি মেহেদি এবং মেথির ব্যবহার ও কার্যকারীতা কীভাবে চুলকে মজবুত, উজ্জ্বল, মসৃণ ও ঘন করে। আজকের পোস্টে জবা ফুলের ব্যবহার নিয়ে আলোচনা করব। চুলের যত্নে জবা ফুলের জুড়ি নেই। জবা ফুল আমাদের হেয়ার ফলিকলগুলিকে শক্তিশালী করে। জবা ফুলে থাকা ভিটামিন 'সি', ভিটামিন 'এ' এবংঅ্যামিনো এসিড চুল পড়া বন্ধ করে ও চুল ঝলমলে করে তোলে। এছাড়াও জবা ফুলের মধ্যে থাকে আলফা হাইড্রক্সিল এসিড যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে চুলকে কোমল করে তোলে। জবা ফুলের ১২টি উল্লেখযোগ্য উপকারিতা নিম্নরূপ জবা ফুলের উপকারিতা জবা চুলকে মজবুত করে চুল দ্রুত বৃদ্ধি করে খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল ঘন করে চুল কালো করে ময়েশ্চারাইজার হিসেবে চুলকে কন্ডিশনিং করে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে চুল মসৃণ ও রেশমি করে তোলে চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করে চুলে পুষ্টি য...